× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী মীর হেলালের মনোনয়নপত্র জমা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:৫৭ পিএম

চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী মীর হেলালের মনোনয়নপত্র জমা

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, জাকির হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, গিয়াস উদ্দীন, সৈয়দ নাছির উদ্দীন, ওয়াহিদুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াদ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, যেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, কমতে শুরু করে। আর যেদিন ওনি দেশে নেমেছেন ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনী আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রচার শুরু ২২ জানুয়ারি, চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা