কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪২ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন সাবেক এক ইউপি সদস্যসহ ১৭ ব্যক্তি।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা আনোয়ার হোসেন বলেন, কিছুদিন আগে আমার ছেলে আমীর শেখকে ছাত্রলীগ পরিচয়ে জেলে পাঠানো হয়। বর্তমান পরিস্থিতিতে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আমি আগে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম। এরপর জাতীয় পার্টির কর্মী সমর্থক হিসেবে কাজ করেছি।কখনো আওয়ামী লীগ কর্মী বা সমর্থক ছিলাম না। বাকি সদস্যেদের মধ্যে হয়তো বা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে পারেনÑ তবে সুনির্দিষ্টভাবে আমি তাদের কোনো পদ-পদবি জানি না।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিতসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পিঞ্জরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদানের বিষয়টি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, পিঞ্জুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিসহ আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকণ্ঠ দেউড়ী, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ কমিটি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করিলাম। উপজেলা বিএনপির সব নেতার সঙ্গে একত্রিত হয়ে এস এম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করব।