× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৫

মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মণিরামপুর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০০ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৩ পিএম

মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোর-৫ (মণিরামপুর) আসনটি বিএনপির উপজেলা সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে মণিরামপুরে উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন। সিদ্ধান্ত পরিবর্তন না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচির হুঁশিয়ারি।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় মণিরামপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন খান বলেন, প্রথমে এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। কিন্তু গত বুধবার এ আসনটি বিএনপির শরিক দল উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়ে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার পরপরই বিএনপির নেতাকর্মীরা বিদ্রোহ করে উপজেলা সদরসহ মণিরামপুরজুড়ে বিক্ষোভ মিছিল ও কাফনের কাপড় গায়ে দিয়ে প্রতিবাদ সমাবেশ করে। আমরা এর সঙ্গে একাত্মতা ঘোষণা করছি, শহীদ ইকবালকে মনোনয়ন ফিরিয়ে দিয়ে যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দীন বলেন, ‘বিএনপি মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের দল। বিএনপি স্বাধীনতার স্বপক্ষের দল। আমরা মুক্তিযোদ্ধারা শহীদ ইকবালকে সমর্থন করেছিলাম। এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই। সুতরাং, স্বাধীনতার বিপক্ষের দলের নেতাকে মনোনয়ন দিলে মণিরামপুরের মুক্তিযোদ্ধারা সেটা প্রত্যাখান করবে। প্রয়োজনে আমরা শহীদ মিনারে গিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করব।

এ সময় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইশহাক আলী, রুহুল কুদ্দুস, ইকবাল হোসেন, আকাম আলী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা