× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমার রাজনৈতিক অঙ্গীকার : সৈয়দ মো. ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৯ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৭ পিএম

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমার রাজনৈতিক অঙ্গীকার : সৈয়দ মো. ফয়সল

‘গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমার রাজনৈতিক অঙ্গীকার। আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশ ও জাতির জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, এই বাংলাদেশে ধর্ম, বর্ণ, মত ও আদর্শের ভিন্নতা নির্বিশেষে সব নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হলেই রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, পরিচালক সৈয়দ মো. হুমায়ুন, সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, দেশের মানুষ একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল বাংলাদেশ দেখতে চায়। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা