ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৯ পিএম
ধামরাইয়ে পারিবারিক বিরোধের জেরে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই ও ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।
রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রবিবার সকাল ৯টার দিকে ধামরাইয়ের ওই এলাকায় পারিবারিক কলহের জেরে মান্নান ও তার পরিবারের ওপর নেওয়াজ ও শাহিনুরসহ বেশ কয়েকজন হামলা চালায়। এ সময় মান্নান, জুয়েল, রোমা বেগম, তার স্বামী ও ছেলে আল-আমিন আহত হন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মান্নানের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামরাই থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।