× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরামপুরে ১১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু

শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর)

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪১ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:১৩ পিএম

বিরামপুরে ১১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু

‎সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে দিনাজপুরের বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ হাজার ৯৭৬ জন শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে।

‎‎রবিবার (২৮ ডিসেম্বর) উপজলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা।

‎এ উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক আলী কবির রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বাস্তবায়নকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজশনের (ইএসডিও) দিনাজপুর জোনাল ম্যানেজার হাসান আলী, উপজলা কো-অর্ডিনেটর আশরাফুল আলম, উপজলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সানোয়ার হোসেন প্রমুখ। শিশু শিক্ষার্থীরা প্রথম দিনের ফিডিংয়ে বনরুটি ও ডিম পেয়ে উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করছে।

‎বাস্তবায়নকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত প্রত‍্যেক শিক্ষার্থীকে রবিবার বনরুটি ও ডিম, সোমবার বনরুটি, মঙ্গলবার কলা, বুধ ও বৃহস্পতিবার বনরুটি ও ডিম প্রদান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা