× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে উপকূল রক্ষা বেড়িবাঁধে অবৈধ পাইপ স্থাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২২ পিএম

রাতে উপকূল রক্ষা বেড়িবাঁধে অবৈধ পাইপ স্থাপন

সাতক্ষীরার শ্যামনগরে চুনা নদীর উপকূল রক্ষা বেড়িবাঁধ কেটে রাতে অবৈধভাবে পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামে বেড়িবাঁধের রাস্তা কেটে অবৈধ ‘নাইনটি’ পাইপ বসানো হয়েছে।

স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র গোপনে এই কাজ করে নদী ও বেড়িবাঁধের মারাত্মক ক্ষতি করছে। মাস কয়েক আগে পানি উন্নয়ন বোর্ডের লোকজন অবৈধ ‘নাইনটি’ পাইপ ও গেট অপসরণ করতে এলে তারা বাধার মুখে পড়ে কয়েকদিন কাজ বন্ধ রাখে। কাজ বন্ধ থাকার কয়েকদিন পরে তারা অবৈধ নাইনটি পাইপ ও গেট অপসরণ করেন। কিন্তু শনিবার রাতে আবার সেই পাইপ বসানো হয়েছে।

জানা গেছে, উপজেলার চুনা নদীসংলগ্ন বেড়িবাঁধের একটি অংশে গভীর রাতে কেটে বড় আকারের পাইপ বসানো হয়। এসব পাইপের মাধ্যমে নদীর পানি অবৈধভাবে প্রবাহিত করা হচ্ছেÑ যা বেড়িবাঁধের স্থায়িত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছে এলাকাবাসী।

শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হোসেন বলেন, রাতের আঁধারে অবৈধভাবে বেড়িবাঁধ কেটে পাইপ বসানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খবর পেয়ে রাত ১টায় পুলিশ নিয়ে ঘটনা চলে গেলেও কাউকে পাওয়া যায়নি। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শনিবার রাতে থানার ওসি খালেদুর রহমান ঘটনাস্থলে অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। গত শনিবার রাতে চুনা নদীর বেড়িবাঁধে পাইপ বসানোর স্থানে পুলিশ উপস্থিত হলেও সংশ্লিষ্ট অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা