× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস ও সম্পাদক পারভেজ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:০১ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৫ পিএম

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস ও সম্পাদক পারভেজ

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক পদে মো. আল আমিন তালুকদার ও আ.ফ.ম মাহমুদুর রহমান পারভেজের ভোট সমান হওয়ায় লটারির মাধ্যমে মাহমুদুর রহমান পারভেজ বিজয়ী নির্বাচিত হন। 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনার খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশেদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

এ ছাড়াও সহ-সভাপতির দুটি পদে জিয়াউল হাসান পলাশ ও মাসুদুল আলম, সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান টিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক জহিরুল ইসলাম ইসলাম জলিল, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কেএম সুবজ ও তরুণ সরকার নির্বাচিত হয়েছেন। 

এর পূর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সৈকত আয়-ব্যয়ের হিসাব পেশ করেন এবং এ নিয়ে উপস্থিত সদস্যরা আলোচনা ও মতামত উপস্থাপন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা