× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী-৩

নির্বাচন-পূর্ব অনিয়ম দমনে বিচারিক কমিটি গঠন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৬ পিএম

নির্বাচন-পূর্ব অনিয়ম দমনে বিচারিক কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও সংশ্লিষ্ট অপরাধের সংক্ষিপ্ত বিচারের লক্ষ্যে গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এ আদালতে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মো. খালিদ। তিনি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচনী এলাকা ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা উপজেলা) আসনের জন্য এ কমিটি গঠন করা হয়। আর্টিকেল ৭৩, ৭৫, ৭৭ এবং ৯১বি (৩)-এর আওতাধীন অপরাধসমূহের অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের জন্য গঠিত এ কমিটি নির্বাচন-পরবর্তী গেজেট প্রকাশকালীন পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে দায়িত্ব পালন করবে।

এ ছাড়া নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন করা হবে এবং অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর চালু থাকবে। সার্বক্ষণিক লিখিত অভিযোগ বা হটলাইনের মাধ্যমে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই করে আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কমিটি প্রধান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা