× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগের দুঃশাসনের ফলেই জুলাই বিপ্লব সংঘটিত হয় : মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫১ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৭ পিএম

আ.লীগের দুঃশাসনের ফলেই জুলাই বিপ্লব সংঘটিত হয় : মেজর হাফিজ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ এত্ত অপকর্ম করেছে, রাষ্ট্রের এমন কোনো স্তর নাই যেখানে দুঃশাসন এবং দুর্নীতির থাবা বসায়নি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

তাদের দীর্ঘ দুঃশাসনের ফলে জুলাই বিপ্লব সংঘটিত হয়। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, গুম-খুন করেছে, মানুষের বাড়িঘরে লুটপাট করেছে, তাদের কোনো ক্ষমা নাই।

রবিবার (২৮ ডিসেম্বর) বিএনপি থেকে মনোনয়ন দাখিল উপলক্ষে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

হাফিজ আরও বলেন, বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না। বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র। এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায়। কারও দ্বারা যেন অত্যাচারিত না হয়, সে ধরনের সমাজব্যবস্থা চায়। তিনি বলেন, আমাদের নেতা জিয়াউর রহমানের ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর বিদেশে নির্বাসিত ছিলেন। দেশে আসার পর এয়ারপোর্টের অভ্যর্থনায় এত মানুষ হয়েছিল যে, আধাঘণ্টার রাস্তা পার হতে প্রায় ৪ ঘণ্টা লেগেছে। বাংলাদেশের ইতিহাসে এত জনসমাগম আর কখনও হয়নি। এর মূলে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সৎ ছিলেন। তারা জনগণের উপকার করেছেন এবং জনগণের সেবক ছিলেন। সেই স্মৃতি ধারণ করে এদেশের মানুষ মনে করে, তাদের ছেলে তারেক রহমানও এদেশের মানুষের কল্যাণে কাজ করবেন। অনেক আশা-ভরসা নিয়ে প্রায় কোটি মানুষ ঢাকায় গিয়েছে তারেক রহমানকে বরণ করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা