× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ এবার স্বাধীনভাবে ভোট দেবে: নুরুদ্দিন অপু

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:৪৪ পিএম

মানুষ এবার স্বাধীনভাবে ভোট দেবে: নুরুদ্দিন অপু

নির্বাচনে সাধারণ মানুষ এবার স্বাধীনভাবে ভোট দেবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, যারা দেশকে ভালোবাসে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালের চক্রান্ত চালাচ্ছে। যারা দেশকে আবার ১৭ বছরের জঞ্জালে পরিণত করতে চায়, তারাই জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু আমরা জনগণকে স্পষ্টভাবে বলতে চাই, চক্রান্তকারীরা যত ষড়যন্ত্রই করুক না কেন, সাধারণ মানুষ এবার স্বাধীনভাবে ভোট দেবে। 

তিনি বলেন, বিগত দিনে প্রায় ১৮ কোটি মানুষকে জিম্মি করে তিনবার ভোটারবিহীন নির্বাচন করা হয়েছিল। এতে সাধারণ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু আজ ১৮ কোটি মানুষের মধ্যে যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে, তা প্রমাণ করে জনগণ তাদের হারানো ভোটের অধিকার ফিরে পেতে কতটা মুখিয়ে ছিল। এই গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সে জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে চায়।

এর আগে সকাল ১০টায় তিনি ভেদরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শরীয়তপুর-৩ আসনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন। এ সময় তাকে স্বাগত জানাতে ভিড় জমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

পরে মিয়া নুরুদ্দিন অপু ডামুড্যা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তা ছাড়া তিনি ডামুড্যা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং নিজ হাতে মিষ্টি খাওয়ান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টার দিকে তিনি গোসাইরহাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শরীয়তপুর-৩ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা