× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

যশোর সংবাদদাতা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১২:২৯ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১২:৫১ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভ্যান। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভ্যান। ছবি : সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। উপজেলার খাজুরা দিশা শিশুনিকেতনের সামনে যশোর-মাগুরা মহাসড়কে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আকাশ ঋষি। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের বাসিন্দা।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আকাশ বাঘারপাড়ার বারীনগর ভাটার আমতলায় সবজি বিক্রি করে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দিশা শিশুনিকেতনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান চালক আকাশ।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় চালককে আটক করা যায়নি। ভ্যানচালকের মরদেহ ও ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা