× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতার্ত রোগীদের মাঝে খাগড়াছড়িতে দুই শতাধিক কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:০৩ পিএম

শীতার্ত রোগীদের মাঝে খাগড়াছড়িতে দুই শতাধিক কম্বল বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা বাড়তে থাকায় ২৫০ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘শীতার্ত রোগীদের কষ্ট লাঘবে জেলা পরিষদ সব সময় মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’ তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, কংজপ্রু মারমা, জেলা আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট ডা. সুবল জ্যোতি চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শীতবস্ত্র পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ বেশি হওয়ায় এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা