× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে। সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা করেছে।

নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রনি বেগম ছেলেকে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। এ সময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সান্তাহার–লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই ব্যক্তি আহত হন।

সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা