× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মিলন, সম্পাদক কবির

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম

হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মিলন, সম্পাদক কবির

দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি এবং যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শরিফুল ইসলাম। এর আগে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩৭ জন হলেও ৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন ২০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ১৬ ভোট। ৪ ভোটে হারিয়ে সভাপতি পদে বিজয়ী হন মিলন। সাধারণ সম্পাদক পদে মো. মুরাদ ইমাম কবির ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১২ ভোট। এছাড়া নির্বাচিত অন্য পদগুলো হলোÑ সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও প্রতিদিনের বাংলাদেশের হিলি প্রতিবেদক, মোকছেদুল মমিন মোয়াজ্জেম। অন্যদিকে, চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ হালিম আল রাজি প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।

দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি এবং যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ কে এম শরিফুল ইসলাম। এর আগে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট  ভোটার সংখ্যা ৩৭ জন  হলেও ৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন ২০ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ১৬ ভোট। ৪ ভোটে হারিয়ে সভাপতি পদে বিজয়ী হন  মিলন। সাধারণ সম্পাদক পদে মো. মুরাদ ইমাম কবির ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১২ ভোট।

এছাড়া নির্বাচিত অন্য পদগুলো হলোÑ সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও প্রতিদিনের বাংলাদেশের হিলি প্রতিবেদক, মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

অন্যদিকে, চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা