× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তী সরকার কারও পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:১৮ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২১:০০ পিএম

অন্তর্বর্তী সরকার কারও পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘এই সরকার কোনো দলের পক্ষে নয়, এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি।’

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলায় ভোটের গাড়ি ‘ক্যারাভান’-এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একদম তলানিতে চলে যাওয়া দেশকে টেনে তুলতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা চাই এবারের নির্বাচনে মানুষ ইচ্ছামতো তাদের ভোট দিতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে অন্তর্বর্তীকালীন সরকার।

মো. তৌহিদ হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি কারণের মধ্যে একটি হলো গত ১৫ বছরের সত্যিকারার্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সালে। এর অর্থ হলো, বিপুল সংখ্যক জনগণ, যাদের বয়স ৩০ বছরের নিচে বা আশপাশে, তারা কখনও নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। আগামী ১২ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা আশা করছি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, আলাদাভাবে গণভোট অনুষ্ঠিত হবে। তালিকার শতভাগ বিষয়ের মধ্যে যদি আপনারা ৮০ থেকে ৯০ ভাগ বিষয়ে একমত হন, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে পারবেন। আর একমত না হলে ‘না’ ভোট দেওয়ার সুযোগও থাকবে। সামনে আমাদের আপামর জনগণের দুটি দায়িত্ব রয়েছে কী কী পরিবর্তন চান বা চান না, সে বিষয়ে মতামত দেওয়ার। যদি পরিবর্তন চান, তাহলে তা বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী বাংলাদেশের ওপর। কারণ পরবর্তী বাংলাদেশে যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন, তারা আপনাদের মতামতকে মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, ‘ভোটের গাড়ি’র মূল উদ্দেশ্য হলো জনগণকে ভোট দেওয়ার প্রতি উৎসাহিত করা। আমরা চাই, একটি উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করুক।

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা