× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটায় বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:০১ পিএম

কুয়াকাটায় বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে একটি বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার করেছেন বন বিভাগ ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে ভোঁদড়টি উদ্ধার করা হয়।

প্রাণীটি স্থানীয়ভাবে ‘উদবিড়াল’ নামে পরিচিত, যা বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে কবির হাওলাদার ভোঁদড়টিকে শিকল দিয়ে বেঁধে নিজ বাড়িতে লালন-পালন করে আসছিলেন। কবির হাওলাদার বলেন, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার সময় ভোঁদড়টি জালে আটকা পড়ে। পরে স্থানীয়রা প্রাণীটিকে পিটিয়ে আহত করলে তিনি উদ্ধার করে চিকিৎসা ও সেবা-শুশ্রূষা করেন। তবে বন্যপ্রাণী লালন-পালন করা যে শাস্তিযোগ্য অপরাধ, তা তিনি জানতেন না বলে দাবি করেন।

মহিপুর সদর বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ঝিলন মিয়া বলেন, উদ্ধারকৃত ভোঁদড়টি সংরক্ষিত ও বিপন্ন বন্যপ্রাণী। আইন অনুযায়ী, বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশকর্মী কেএম বাচ্চু বলেন, ভোঁদড় আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। অজ্ঞতা ও অসচেতনতার কারণে মানুষ এই প্রাণীকে আটকে রাখছে বা নির্যাতন করছে, যা দুঃখজনক। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভোঁদড়টি উদ্ধার করি। আশা করছি, যথাযথ চিকিৎসা শেষে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা