আঞ্চলিক প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং এই খাতের ‘জ্বালানি অপরাধীদের’ বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি খাতের অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে দায়মুক্তি আইনের সুযোগ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন প্রকল্পের নামে টাকা লুটপাট করা হয়েছে। তাই প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক।