× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভয়েস নেটওয়ার্কের কর্মশালা

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পর্যবেক্ষকদের দক্ষতা জরুরি

খুলনা অফিস

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:২২ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫ পিএম

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পর্যবেক্ষকদের দক্ষতা জরুরি

একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে নিরপেক্ষ ও প্রশিক্ষিত নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

তারা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশিশক্তির ব্যবহার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। সাম্প্রতিক কয়েকটি নির্বাচন নিয়ে জনমনে অসন্তোষ থাকায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আজ সময়ের দাবি।

নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর জোট ভয়েস নেটওয়ার্ক ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা মহানগরীর শিল্পকলা একাডেমির থিয়েটার হলে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তার এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি।

তিনি বলেন, একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে প্রশিক্ষণ ম্যানুয়াল অপরিহার্য। এ লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ প্রণীত নির্বাচন পর্যবেক্ষণ ম্যানুয়ালের উদ্বোধন করা হয় কর্মশালায়।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে আগত তিন শতাধিক পর্যবেক্ষক কর্মশালায় অংশ নেন। তাদের নির্বাচন পর্যবেক্ষণের নীতি-পদ্ধতি, নির্বাচনী আইন ও বিধি এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে স্বাগত বক্তৃতা দেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. সাহাবুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব একরামুল হক সায়েম।

বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা