× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাদি হত্যা বিচারের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

রাজশাহী অফিস

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ছবি: প্রবা ফটো

ছবি: প্রবা ফটো

ওসমান হাদি হত্যার বিচারের দাবি নিয়ে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার বিকালে নগরীর তালাইমারি মোড়ে দুটি দলে বিভক্ত হয়ে পৃথক ভাবে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় আন্দোলনে অংশগ্রহণকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সেই সঙ্গে তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী জানান, শহীদ হাদির হত্যাকারীরা চিহ্নিত। তারা শুধুমাত্র একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সাথে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে দুপুর থেকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার অফিস ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে । 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা