× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা তুলে ধরলেন নাজমুল মোস্তফা আমিন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪ পিএম

উন্নয়ন ও নিরাপত্তার রূপরেখা তুলে ধরলেন নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিন বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী লোহাগাড়া থানা থেকে পুলিশের ব্যাপক আগ্নেয়াস্ত্র লুট হয়েছে।

দুর্বৃত্তরা এসব অস্ত্র আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করতে পারে। এসব অস্ত্র উদ্ধার করা না হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে লোহাগাড়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অবস্থান তুলে ধরেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেনÑ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস‍্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ ফোরকানুল হকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা