× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় ‘শান্তির পথে’ ম্যারাথন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৩ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৩ পিএম

রাঙ্গুনিয়ায় ‘শান্তির পথে’ ম্যারাথন

সন্ত্রাস ও মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘শান্তির পথে’ ম্যারাথন দৌড়-২০২৫’। শনিবার (২৭ ডিসেম্বর) ‘চলো যাই রাঙ্গুনিয়া’-এর উদ্যোগে এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।

৭ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। 

সকাল ৮টায় রাঙ্গুনিয়ার গোডাউন কর্ণফুলী ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু হয়ে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর মার্কেটে গিয়ে শেষ হয়।

দৌড় শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

আয়োজকেরা জানান, ম্যারাথনের পুরো রুটজুড়ে পানি বিতরণ স্টেশন, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবক দল, মেডিক্যাল টিম ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

‘চলো যাই রাঙ্গুনিয়া’ টিমের অ্যাডমিন আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা তৈরি, তরুণ সমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে দেশব্যাপী তুলে ধরাই এই ম্যারাথনের মূল লক্ষ্য।

ম্যারাথন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া ম্যারাথনে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙ্গুনিয়া পৌরসভা, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরকে সম্মাননা দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা