মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:২৯ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২ পিএম
নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের কঠোর হস্তে প্রতিহত করা হবে বলেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (২৭
ডিসেম্বর) দুপুর ১২টার দিক মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ
নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এর
আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা
জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্ট কাজের
অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত
জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপদেষ্টা
বলেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী
শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন
সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।
কোনো দেশ প্রেমিক
বা কোনো মানুষ সংশয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে
সুষ্ঠুভাবে হয় এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে।
এ সময় তিনি
আরও বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের
কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিই।
এদিন উপদেষ্টা
বলেন, আমাদের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল
এইড অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা পরিদর্শন, নির্বাচন উপলক্ষে
জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে।