× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহরাস্তিতে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবি

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০০ পিএম

শাহরাস্তিতে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবি

চাঁদপুর-ঢাকা রুটে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই রুটে চলাচলকারী একটি বাস সার্ভিস কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহরাস্তি প্রেস ক্লাবে পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে পদ্মা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম দাবি করেন, আল আরাফাহ লিমিটেডের কোনো বৈধ রুট পারমিট নেই। চাঁদপুরে কোনো যাত্রী বহন করতে পারবে না কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার দাপটে রাজনৈতিক নেতাকর্মীদের ব্যবহার করে তাদের সার্ভিস টিকিয়ে রেখেছিল। বর্তমানেও তারা একই কায়দায় অবৈধ বাস সার্ভিস চালু রেখেছে। এমনকি তাদের টার্মিনাল ও কাউন্টার স্থাপনের বৈধ কোনো অনুমতি নেই। এতে করে প্রায় ২৫ বছরের ঐতিহ্যবাহী পদ্মা বাস সার্ভিস ধ্বংসের মুখে পড়তে যাচ্ছে। 

পদ্মা এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের পরিচালক সুমন মিজি ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আমাদের দাবি আদায় না হলে আমরা পরিবহন বন্ধ করে দেব। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। 

ওই সময় উপস্থিত ছিলেনÑ পরিবহন নেতা সফিকুর রহমান, মোহাম্মদ সুমন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, আব্দুর রশিদ, নূরে আলম, দেলোয়ার হোসেন, আ. রশিদ প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা