× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি

ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম

ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ

নেত্রকোণার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের সিল-স্বাক্ষর নকল করে ১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার এ ঘটনায় উপজেলার গাগলাজুর ইউনিয়নের উদ্যোক্তা ঝর্না আক্তারের স্বামী মওদুদ আহমেদ শাওনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় গাগলাজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান মিয়া ও সচিব রাজিব মিয়াকে শোকজ করেছে প্রশাসন। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ইউপি সচিব রাজিব মিয়া বলেন, ঘটনার দিন গত বুধবার শোকজ করা হলেও গতকাল বৃহস্পতিবার নোটিসটি হাতে পেয়েছি। আগামী তিন কার্যদিবসে জবাব দিতে বলা হয়েছে। যথাযথ সময়ে জবাব দেওয়া হবে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। শাওন নিজেই সিল-স্বাক্ষর নকল করে এসব করেছেন। 

ইউএনও আমেনা খাতুন বলেন, তাদের থেকে পাওয়া জবাব জেলায় পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা