× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িগঙ্গায় বাল্কহেডে লঞ্চের ধাক্কা, দুই শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৫২ পিএম

বুড়িগঙ্গায় বাল্কহেডে লঞ্চের ধাক্কা, দুই শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। এতে দুই শ্রমিক নদীতে নিখোঁজ হয়েছেন।

বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় নৌকার মাঝি আবুল কালাম জানান, বালুভর্তি একটি বাল্কহেড মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন নামে একটি যাত্রবহী লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় ওই বাল্কহেডটিকে ধাক্কা দেয়। তখন বাল্কহেডটি ডুবে যায়। এতে দুজন শ্রমিক নদীতে পড়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ধর্মগঞ্জ এলাকায় বালুভর্তি বাল্কহেডের সঙ্গে লঞ্চের ধাক্কায় বাল্কহেড থেকে দুই শ্রমিক নদীতে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা