কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৮ পিএম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাসপাতালসহ অনেক স্থাপনা। ছবি: প্রবা ফটো
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ১টি হাসপাতালসহ অনেক স্থাপনা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেউ হতাহত হয়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-ডি’র সাব ব্লক -১ এর ওবাত স্বাস্থ্য পোস্ট হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থল ছুটে যায়। আনুমানিক ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগেই স্বাস্থ্য পোস্ট হাসপাতালটি আগুন পুড়ে যায় হয়েছে। হাসপাতালের সঙ্গে থাকা ৯টি কাঁচা ঘরও পুড়ে ছাই হয়। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
“বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূতপাত হয় প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো নিরূপণ হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি এবং আগুনের লাগার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ডলার ত্রিপুরা।”