× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:২০ পিএম

তারেক রহমানের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সাথে এক সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি এ সাক্ষাত করেন।

সাক্ষাতকালে চসিক মেয়র তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এই সাক্ষাত বৈঠকে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের বীরোচিত প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে। চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে আমি তাকে জানাই আন্তরিক অভিনন্দন।

সাক্ষাতকালে তারেক রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তারেক রহমান চসিক মেয়রকে জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য উর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা