× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় প্রথমবারের মতো আর্ট ক্যাম্প

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম

নওগাঁয় প্রথমবারের মতো আর্ট ক্যাম্প

নওগাঁয় প্রথমবারের মতো ‘দৃশ্যকলা’ নওগাঁর উদ্যোগে তিন দিনব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প-২০২৫’-এর ছবি আঁকা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তির মোড় জেলা পরিষদ পার্কে এর উদ্বোধন করেন নওগাঁর বর্ষীয়ান ও প্রখ্যাত চিত্রশিল্পী মো. রেজাউল হক।

তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে সরাসরি শিল্পকর্ম সৃজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করেন শিল্পের নান্দনিক জগৎ। এতে প্রথম দিনে প্রায় ৪০ জন বিভিন্ন বয়সি শিশু-কিশোর ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন কেডিয়ানের সভাপতি আনিছুর রহমান, মো. বদরুজ্জামান, সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম খান, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান, রাজা ফকির, রবু শেঠ, আব্দুর সাত্তারসহ আরও শিল্পীরা।

আয়োজনটির উদ্যোক্তা দৃশ্যকলা নওগাঁর সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব রবিউল করিম বলেন, এই আর্ট ক্যাম্প শুধুমাত্র একটি আর্ট ক্যাম্প বা আনুষ্ঠানিক আয়োজন নয়। এটি মূলত শিল্পচর্চা বৃদ্ধির একটি চলমান প্রক্রিয়া।

সংগঠনটির সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান মনন বলেন, আমাদের লক্ষ্য যেন তরুণ ও যুবসমাজ বাংলার নিজস্ব শিল্প, সংস্কৃতি ও দৃশ্যকলার ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে নিতে পারে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা