× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জ-১

বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুল

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৩৯ পিএম

বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুল

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা) আসনে বিএনপির প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়বেন মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা মেহেদী হাসান। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

এ সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহর প্রমুখ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বুধবার দুপুরে সুনামগঞ্জÑ১ আসনের এমপি পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে তার অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমি ঢাকা অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান, উজ্জ্বলসহ অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

উল্লেখ্য, কামরুজ্জামান কামরুল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতে, ছাত্রদলের সোনালী ফসল, তরুণ রাজনীতিবিদ কামরুল সুনামগঞ্জের হাওরাঞ্চলে ব্যাপক জনপ্রিয়। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে মামলা-হুলিয়া মাথায় নিয়ে স্থানীয় রাজনীতিতে তিনি ছিলেন প্রথম সারির লড়াকু যোদ্ধা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা