× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেট্রাপোলে বাংলাদেশ অভিমুখী লং মার্চ আটকে দিল বিএসএফ

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:০২ পিএম

পেট্রাপোলে বাংলাদেশ অভিমুখী লং মার্চ আটকে দিল বিএসএফ

ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশ অভিমুখে লং মার্চের চেষ্টা চালিয়েছে সনাতনী ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেই লং মার্চে বাধা দেয়।

বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে তারা এই সমাবেশের ডাক দেয়।

বিষয়টি নিশ্চিত করেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তীক চক্রবর্তী।

বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চ করার সময় বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সর্তক অবস্থায় দেখা যায়।

পরে ভারতের বনগাঁও বাটার মোড এলাকা হয়ে বনগাঁও হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন- বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, শুনেছি বেনাপোলের ওপারে পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের একটি জমায়েত হয়েছে। তবে বাংলাদেশ বিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কিনা আমার জানা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা