পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি হিসাবে আবু সালেহ জসিম ও সাধারণ সম্পাদক পদে আরিফ তৌহিদ নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ১৩ জন সদস্যদের মধ্যে ১২ জন তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোট শেষে পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।
এর আগে গত ৩ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভায় পাথরঘাটা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী মো. মেহেদী হাসানকে প্রধান নির্বাচন কর্মকর্তা করে সাংবাদিক শফিকুল ইসলাম খোকন ও বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গাজীকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়।
পরে ৭ ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী আমেজ শুরু হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেনÑ সহ-সভাপতি মো. জামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুল, কোষাধ্যক্ষ মো. বেল্লাল হসেন, সদস্য মো. ফিরোজ, রফিকুল ইসলাম কাকন, নাজমুল সৈকত, মো. মাইনুল হাচান।