× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যবসায়ীকে অপহরণের পর শ্বাসরোধে হত্যায় দুই আসামির রিমান্ড

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম

ব্যবসায়ীকে অপহরণের পর শ্বাসরোধে হত্যায় দুই আসামির রিমান্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণের পর শ্বাসরোধে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল হক এ আদেশ দেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম জানান, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুপচাঁচিয়া থানার এসআই রায়হান কবির গত সোমবার বিকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার আসামিরা হলেনÑ দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের মাইক্রোবাস চালক সানোয়ার হোসেন (৪০) এবং একই উপজেলার করমজি গ্রামের সাকিব (২৪)।

পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে দুপচাঁচিয়া সদরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আগ্নেয়াস্ত্রের মুখে পিন্টু আকন্দকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের প্রায় দুই ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপচাঁচিয়া সদরে তার একটি জুতার শোরুম ছিল। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার লোহাচূড়া গ্রামের বাসিন্দা।

দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা