× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে : গোলাম পরওয়ার

খুলনা অফিস

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম

নৈতিক শিক্ষার অভাবে দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নৈতিক ও চারিত্রিক শিক্ষা না থাকায় উচ্চশিক্ষিত অনেক ব্যক্তি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সন্তানদের কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিক মানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যারা সুদ, ঘুষ, দুর্নীতি, অসততা ও সব ধরনের অনৈতিকতা থেকে নিজেদের বিরত রাখবে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনার ফুলতলায় আল হেরা আদর্শ মাদরাসা আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যে জাতি নৈতিক শিক্ষায় যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আমাদের পরে স্বাধীনতা পাওয়া অনেক দেশ নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশ এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি, যার মাধ্যমে একই সঙ্গে সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক তৈরি সম্ভব।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন ও হাদিসের আলোকে নিজেদের সৎ, নৈতিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। বক্তব্য শেষে গোলাম পরওয়ার মাদ্রাসার সাফল্য কামনা করে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা এবং ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা