× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় পথচারী নিহত

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২০ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮ পিএম

বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় পথচারী নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতির মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী পথচারী মারা গেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ  সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত মাজেদা বেগম উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার হাদিউল ইসলামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় নালিতাবাড়ীগামী একটি বেপরোয়া গতির মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা