× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে শিশুসহ ২ জনের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১১:৫৪ এএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪ পিএম

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু, ছয় বসতঘর পুড়ে ছাই । ছবি: প্রবা ফটো

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু, ছয় বসতঘর পুড়ে ছাই । ছবি: প্রবা ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদিরাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায়  পুড়ে ছাই হয়েছে ছয়টি কাঁচা বসতঘর।
নিহতরা হলেন- মৃত রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) এবং তার নাতনী জান্নাত (৫)। অগ্নিকাণ্ডের সময় তারা ঘরের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র  জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নগরী ও রাঙ্গুনিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কায়েস আহম্মেদ, মনসুর, মইনুল আহম্মেদ, এসকান্দর, শিরীন আক্তার ও সংজির বসতঘর পুড়ে যায়। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রাঙ্গুনিয়ার কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুঃখজনকভাবে আগুনে দগ্ধ হয়ে ঘরের ভেতরে থাকা দুইজনের মৃত্যু হয়।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা