× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে খুশি ছিন্নমূল ও ভবঘুরে মানুষ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০ পিএম

ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে খুশি ছিন্নমূল ও ভবঘুরে মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় কন কনে শীতে উষ্ণতায় জড়াতে শীতের কম্বল পেয়ে খুশি ছিন্নমূল ও ভবঘুরেসহ ভ্যান নিয়ে জীবন ও জীবিকার চাকা ঘোরাতে দিন-রাত ছুটে চলা মানুষ।

সোমবার (২২ ডিসেম্বর) কুয়াশাচ্ছন্ন রাতে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি এসব নিম্ন আয়ের মানুষের হাতে শীতের কম্বল পৌঁছে দেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ। 

 জানা যায়, উপজেলার সিক্স লেন, ফোর লেন সড়কসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সোমবার রাতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও কাউছার হামিদ। যেখানেই শীতে কষ্ট পাওয়া মানুষ জড়োসড়ো অবস্থায় দেখেছেন সেখানেই তিনি কম্বল বিতরণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন কলাপাড়া সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, সোমবার রাতে অর্ধশত ছিন্নমূল, ভবঘুরে মানুষের মাঝে ইউএনও কম্বল বিতরণ করেছেন। দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহায়তায় এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা