× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় অপহরণের পর লোটো শো-রুম মালিককে হত্যা

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:৪০ এএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:২৮ পিএম

 পিন্টু আকন্দ । ছবি : সংগৃহীত

পিন্টু আকন্দ । ছবি : সংগৃহীত

বগুড়ায় অপহরণের পর লোটো শো-রুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ এবং তা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার লটো শো-রুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়িটি থেকে মুখ ঢাকা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শো-রুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘী উপজেলার দিকে চলে যায়।

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল এবং তারা দ্রুততার সঙ্গে পিন্টু আকন্দকে নিয়ে পালিয়ে যায়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, ‘অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা