× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:৫১ পিএম

জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সঙ্গে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষি জমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একটি জমি রেজিস্ট্রি করা নিয়ে বিরোধ আরও তীব্র হয়। এরই জেরে সোমবার দুপুরে সেমানন্দ ভট্টাচার্যকে একা পেয়ে মুহিত মিয়া পক্ষ হামলা চালায়। পরে বিকালে উভয়পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- কাশেম মিয়া (৩৫), আবু হানিফা (৫৫), নাসির মিয়া (৪৫), মতলিব মিয়া (৩৮), আশরাফুল (২০), মোজাম্মিল (১৬), মোজাহিদ (২২), মাসুম (২০), মছব্বির (২৭), নুর জাহান বেগম (২২), আশিক মিয়া (৩৮), আমির উদ্দিন (৩৮), জুলেখা বেগম (৪৫), দিলারা বেগম (৪৬), সামাইয়ুন (২১), লোকমান (২৬) প্রমুখ।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা