× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাউজানে ৪ কিমি সড়কের আরসিসি ঢালাইয়ের উদ্বোধন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:২৭ পিএম

রাউজানে ৪ কিমি সড়কের আরসিসি ঢালাইয়ের উদ্বোধন

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিনের অর্থায়নে ৪ কিলোমিটার দীর্ঘ সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে শেষ হওয়ার কথা।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া বাজার মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির কাজের উদ্বোধন করেন জসিম উদ্দিনের বড় ভাই মুহাম্মদ রফিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক রেজাউর করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোক্তার আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ। এছাড়া আরও বক্তব্য দেন সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, তৈয়ব চৌধুরী এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সাংবাদিক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইয়াছিন, ফারুখে আজম, ফরিদুল ইসলাম আনসারী, সরোয়ার আলম, প্রকৌশলী নুর-এ-আম্বিয়া, প্রকৌশলী ইমরান হোসেন; ফাউন্ডেশনের ম্যানেজার মুহাম্মদ জাহেদ, আনোয়ার হোসেন, জাগির হোসেন মাস্টার, মোহাম্মদ মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ সিহাবুদ্দীন সুলতানী আল কাদেরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা