× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

শ্রমিক ছাঁটাই বন্ধ, কারখানার জিএমের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাসেল পোশাক শ্রমিকরা। 

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চাষাঢ়া এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আহ্বানে আন্দোলনকারী শ্রমিকরা চাষাঢ়া এলাকা ত্যাগ করেন।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক আকবর হোসেন বলেন, আমাদের ছাঁটাই বন্ধ করতে হবে। জিএমের পদত্যাগ চাই আমরা। আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিলেও শ্রমিকদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আরেক শ্রমিক পারভিন আক্তার বলেন, গত ১৮ ডিসেম্বর সকালে কাজে এসে শ্রমিকরা জানতে পারেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। এরপর থেকেই তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন।

শ্রমিকরা অভিযোগ করেন, গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কারখানা খুলে দেওয়া ও জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। সে সময় বিকালে সমাধানের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে চাষাঢ়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বলে জানান তারা।

এ সময় সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনারা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন এবং শান্ত থাকুন। দিনশেষে আমরা সবাই এই দেশের নাগরিক। রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি হলে সাধারণ মানুষ কষ্ট পায়। তাই আপনারা রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

বিক্ষোভকালে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি দুলাল সাহা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা