× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ ‎

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ  ‎

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চলতি (ডিসেম্বর) মাসের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন নারীদের হাতে এ চাল তুলে দেন। এ সময় ১৪৮ জন নারীকে  ৩০ কেজি করে চাল দেওয়া হয়।  বিতরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাত্তার ভূঁইয়া, সদস্য তপন কুমার ঘোষ, জামাল উদ্দিন, আকতার হোসেন, বাচ্চু ভূঁইয়া, শিল্পী আক্তার, নুর জাহান বেগমসহ আরও অনেকেই।

চাল বিতরণীয় অনুষ্ঠানে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ দুস্থ নারীদের জন্য এই চাল বিতরণ একটি মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া নারীরা যেন খাদ্য নিরাপত্তার অভাবে কষ্টে না থাকেন, সে লক্ষ্যেই সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতেও সরকারের সকল সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা