× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠামইনে যুবককে পিটিয়ে হত্যা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম

মিঠামইনে যুবককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব বিরোধের জের ধরে খোকন মিয়া (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামের আক্কল আলী মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিহত খোকন মিয়ার মেয়ে চট্টগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন তাদের সহায়তা করেছে সন্দেহ করেন খোকন মিয়া। পরে এ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে সোমবার সকালে খোকন মিয়া তার ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন খোকন মিয়া। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা