× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিপির তিন নেতাকে হত্যার হুমকির অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৪ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬ পিএম

এনসিপির তিন নেতাকে হত্যার হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপি নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার রাতে থানায় জিডি করেছেন জাতীয় যুবশক্তি (এনসিপি) নারায়ণগঞ্জের সিনিয়র সংগঠক মো. জাহিদুল হক।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে ‘সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে তাকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে তার সঙ্গে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অনিক খাঁন সিয়ামের ছবি ব্যবহার করে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেওয়া হয়। ফেসবুক পোস্টে আরও লেখেন লিস্টে রাখলাম হঠাৎ করেই সোনারগাঁবাসী দেখবে লাশ।

মো. জাহিদুল হক বলেন, পোস্টটিতে উসকানিমূলক তথ্য প্রকাশ করা হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীন বলেন, এ ঘটনায় ইতোমধ্যে জিডি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে আমরা কেন্দ্রীয় নেতারা অবগত রয়েছি। প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, এঘটনায় থানা জিডি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক আইডিটি সনাক্তে জন্য সাইবার ক্রাইম ইউনিটের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা