× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২২:০০ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২২:২৩ পিএম

ট্রাফিক পুলিশের ওপর সিএনজি চালকদের হামলা

কর্ণফুলীতে উল্টো পথ সিএনজি চালানোকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও সিএনজি চালকদের সঙ্গে সংঘর্ষ হয়,এতে দুই পুলিশ আহত হয়।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় উল্টো পথে সিএনজি চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে দায়িত্বরত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক ও একাধিক সিএনজি জব্দ করেছে।

আহত সার্জেন্ট ইমতিয়াজ বলেন, “উল্টো পথে আসা একটি সিএনজি বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে হামলা চালায়।”

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, “উল্টো পথে গাড়ি চলাচলের কারণে সংঘর্ষ হয়েছে। আহত দুই পুলিশ এখন চিকিৎসাধীন।”

কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা