× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি পুলিশের ভয় পেয়ে অজ্ঞান

খুলনা অফিস

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৯ পিএম

আসামি পুলিশের ভয় পেয়ে অজ্ঞান

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের আমাদী গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি মো. খায়রুল ইসলাম পুলিশের ভয়ে অজ্ঞান হয়ে পড়েন। তিনি স্থানীয় আমাদী বাজারের একজন ব্যবসায়ী।

ঘটনা ঘটেছে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, খায়রুল ইসলাম তার দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে পুলিশ তার দোকানের সামনে আসে এবং তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি দেখেই খায়রুল ইসলাম ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েন।

পাশাপাশি উপস্থিত ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়।

আমাদি পুলিশ ফাঁড়ির এএসআই শাহাবুদ্দিন বলেন, খায়রুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা