× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ জন উপকারভোগী পেলেন আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৯ পিএম

৪০ জন উপকারভোগী পেলেন আর্থিক সহায়তা

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আবারও এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রিজিয়ন কর্তৃপক্ষ।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডারের পক্ষে ৪০ জন উপকারভোগীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-টু (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন।

এই সহায়তার আওতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যয়, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, শিক্ষার্থীদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে বিশেষ সহায়তা প্রদান করা হয়। বহুমুখী এসব জনকল্যাণমূলক খাতে মোট ৪০ জন উপকারভোগীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বিতরণকালে মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে মানবতার সেবায় নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের বাস্তব চাহিদা বিবেচনায় শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধীদের সহায়তা এবং গৃহহীনদের বসতঘর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আমরা সহায়তা প্রদান করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয়রা খাগড়াছড়ি রিজিয়নের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা পাহাড়ি অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা