রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮ পিএম
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সমাবর্তনে আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, গনঅভ্যুত্থানের পর অনেকই অনেক ভাবে সুবিধা নিয়েছে কিন্তু ওসমান হাদি সৎ ও নির্ভিক থেকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে গিয়েছিল।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে রবিবার দুপুরে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৭ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শহীদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ হাদিকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় স্থান দিবে। হাদি এই নস্যাৎ পৃথিবীর চেয়ে ভালো জায়গায় অবস্থা করছে বলে বিশ্বাস করি৷
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, হামলাকারীর চেয়ে দেশে সৃষ্টিশীল মানুষের সংখ্যা বেশি। দেশে আত্মত্যাগকারী তরুণের সংখ্যা অনেক বেশি।
উপদেষ্টা আরও বলেন, বিগত ১৭ বছর দেশের আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সহ অর্থনীতিকে নানা ভাবে ভঙ্গুর করে দিয়েছে বিগত সরকার। ফলে ২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুস্থানের মধ্য দিয়ে এ দেশের মানুষ একটি শোষক গুষ্ঠি থেকে মুক্তি পেয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, মঞ্জুরী কমিশনের সদস্য, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, স্টেট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খান প্রমুখ।