× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালের ড্রাম থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

জকিগঞ্জ (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:২০ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪ পিএম

চালের ড্রাম থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

সিলেট জেলার জকিগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল গ্রামে এই অভিযান পরিচালিত হয়।সিলেট জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি আভিযানিক দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পশ্চিম মাদারখাল এলাকায় বিপুল পরিমাণ মাদকের একটি চালান মজুত রয়েছে।

​শনিবার বিকাল ৫টা ১০ মিনিটের দিকে পুলিশ ওই গ্রামের বাসিন্দা মৃত ছরকুম আলীর ছেলে দুলাল আহাম্মদের (২৮) বসতবাড়িতে তল্লাশি শুরু করে। এ সময় ঘরের ভেতর থাকা একটি চালের ড্রামের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বয়াম উদ্ধার করা হয়। বয়াম দুটি খুলে গণনা করে সর্বমোট ২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

​​সিলেট জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই বিশাল মাদক চালানটি আটক করা সম্ভব হয়েছে।​ পুলিশ আরও জানায়, ​আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

​জকিগঞ্জ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা