× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুনটে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত

ধুনট (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২০:৪৬ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ২১:০৬ পিএম

ধুনটে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি  কামনায় আখেরি মোনাজাত

মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন দিনব্যাপী ইজতেমা।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং ১০টা ৫০ মিনিটে শেষ হয়। ১৫ মিনিট ধরে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই হাজার হাজার মুসলির ঢল নামে ইজতেমা ময়দানে। হাজারো মানুষের অংশগ্রহণে আমিন আমিন ধ্বনিতে মুখোরিত ইজতেমার ময়দান। আখেরি মোনাজাতে মুসল্লিরা দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করেছে।

বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর বগুড়া মার্কাজুল মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আলাউদ্দিনের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এই ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়।  প্রতিদিন ফজর, জোহর, আছর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরব্বিরা বয়ান পেশ করছেন। নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগিসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করছেন।

ইজতেমা আয়োজক কমিটির  প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মাওলানা রবিউল ইসলাম বলেন, সকলের সহযোগিতা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ ইজতেমা শেষ করতে পেরেছি। আল্লাহর রহমতে এবার ইজতেমা ময়দান থেকে ১২টি চিল্লার জামাতে প্রায় ২শ’ মুসল্লি আল্লাহর রাস্তা বের হয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা